পটুয়াখালীতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার ২ যাত্রী।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সরকারি কলেজ রোড এলাকায় গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—গলাচিপা পৌরসভার শ্যামলীবাগ এলাকার তামিম হাং (২০) ও ইমরান হোসেন (৩৫)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলই নিহত হন মোটরসাইকেলচালক তামিম। গুরুতর আহত অবস্থায় আরোহী ইমরানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত সোহরাব হাং (৫৫) ও ফরিদ হাং (২৫) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থায় প্রক্রিয়াধীন।

Related Articles

Latest Posts