নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির বিরুদ্ধে তিন কোটি রুপির মানহানির মামলা করেছে ডিউনস এভিয়েশন নামে একটি উড়োজাহাজ সংস্থা।

সংস্থাটির অভিযোগ, তাদের একটি চার্টার্ড উড়োজাহাজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নোরা ‘খেলনা’ ও ‘লেগোর’ উড়োজাহাজসহ অবমাননাকর মন্তব্য করেছেন।

Nora Fatehi Interview: 'The path to success is never easy'

মামলার নথি অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় ডিউনস এভিয়েশনের একটি ফ্লাইটে ভ্রমণ করেছিলেন নোরা। সেই সময় উড়োজাহাজের ভেতর থেকে কয়েকটি ভিডিও করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। ওই ভিডিওতে বিমানটিকে ‘মিনিয়েচার’, ‘টয়’ ও ‘লেগো এরোপ্লেন’ বলে উল্লেখ করেছিলেন বলে অভিযোগ করেছে সংস্থাটি।

বিষয়টি নিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর সিনিয়র সিভিল জজ আর আগরওয়ালের আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে।

ডিউনস এভিয়েশনের দাবি, নোরার বিপুলসংখ্যক অনুসারীর কারণে তার মন্তব্যগুলো ব্যাপক মানুষের কাছে পৌঁছে যায়।

Nora Fatehi: albums, songs, concerts | Deezer

সংস্থাটির হিসাবে, ইনস্টাগ্রামে নোরার অনুসারীর সংখ্যা ৪ কোটি ৬০ লাখের বেশি।

মামলায় সংস্থাটি অভিযোগ করেছে, নোরার মন্তব্যের কারণে তাদের সুনাম ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি ঘটনার পর তাদের ফ্লাইটের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে যায় এবং টিকিট বাতিলের সংখ্যা বেড়ে যায় বলেও দাবি করেছে তারা।

সংস্থাটির ভাষ্য, কোনো কারিগরি জ্ঞান, তথ্য যাচাই বা বাস্তব ভিত্তি ছাড়াই নোরা ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘বেপরোয়া’ মন্তব্য করেছেন। এর ফলে তাদের ব্যবসায়িক সুনাম, গ্রহণযোগ্যতা ও আর্থিকভাবে ক্ষতি হয়েছে।

Nora Fatehi in Itrh

মামলায় ৩ কোটি রুপি ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি নোরার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সংশ্লিষ্ট পোস্ট ও অন্যান্য অনলাইন কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ চেয়েছে ডিউনস এভিয়েশন।

এ ছাড়া ওই মন্তব্যের বিষয়ে নোরাকে প্রকাশ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়ার জন্যও আদালতের কাছে আবেদন করেছে সংস্থাটি।

Related Articles

Latest Posts