নেইমারের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

২০২৬ বিশ্বকাপ ফুটবল সামনে রেখে ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য বড় এক সুখবর দিলেন সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তি। দীর্ঘদিন ইনজুরির কবলে থাকা দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রকে নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন তিনি।

ফরাসি সংবাদমাধ্যম ‘এল’ইকুইপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি স্পষ্ট করেছেন যে, নেইমার যদি ‘তার’ বর্তমান ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, তবে বিশ্বকাপের স্কোয়াডে ‘তাকে’ ডাকা হবে।

হাঁটুর চোট কাটিয়ে সম্প্রতি নিজের ক্লাব সান্তোসের হয়ে খেলতে দেখা গেছে নেইমারকে। তবে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা বিশ্বকাপ মঞ্চে খেলার মতো শতভাগ ফিট কিনা তা নিয়ে প্রশ্ন আছে। এই ফিটনেস ইস্যুটিকে বড় করে দেখছেন কোচ আনচেলত্তিও। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নেইমার সঠিক পথেই এগোচ্ছেন। ‘তাকে’ এই ছন্দ ধরে রাখতে হবে এবং নিজের ফিটনেস আরও ঝালিয়ে নিতে হবে। আমি বিশ্বাস করি ‘তিনি’ শতভাগ ফিট হয়ে ফেরার সক্ষমতা রাখেন। আমি আগেও বলেছি, আমার নীতি পরিষ্কার—আমি কেবল সেই খেলোয়াড়দেরই দলে ডাকব যারা শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত।’

ইনজুরি থেকে ফেরার পর নেইমার কেবল মাঠেই নামেননি, নিয়মিত গোল করে নিজের উপস্থিতির জানান দিচ্ছেন। আনচেলত্তির মতে, নেইমার এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং ‘তার’ শারীরিক অবস্থার দ্রুত উন্নতি ঘটছে। তবে চোট পরবর্তী ধকল কাটিয়ে উঠতে ‘তাকে’ আরও কিছুটা সময় নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে।

ব্রাজিলের হয়ে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে নেইমার এক অপরিহার্য নাম। আগামী জুন মাসে মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে নেইমারকে চেনা ছন্দে দেখার অপেক্ষায় প্রহর গুনছে ভক্তরা। তবে আনচেলত্তির অধীনে দলে জায়গা পেতে হলে ‘তাকে’ প্রমাণ করতে হবে যে ‘তিনি’ দীর্ঘ সময়ের ধকল সামলাতে শারীরিকভাবে সক্ষম।

নেইমার চূড়ান্ত স্কোয়াডে থাকবেন কিনা তা সময়ের হাতে থাকলেও, কোচের এই সবুজ সংকেত নেইমার ভক্তদের জন্য নিঃসন্দেহে এক বড় অনুপ্রেরণা।

Related Articles

Latest Posts