দেশের খাদ্যপণ্যের পর্যাপ্ত মজুত আছে, রমজানেও সংকট হবে না: খাদ্যমন্ত্রী

দেশে চাহিদার তুলনায় অতিরিক্ত খাদ্য মজুত রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

তিনি আরও আশ্বস্ত করেছেন, আসন্ন রমজান মাসেও খাদ্যপণ্যের কোনো সংকট হবে না।

আজ শনিবার সকালে চট্টগ্রামে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমরা পর্যাপ্ত মজুত রেখেছি। খাদ্যের কোনো অভাব নেই, দেশবাসীকে আমি এটুকু আশ্বস্ত করতে পারি।’

‘যতটুকু মজুত রাখা দরকার, তার চেয়ে বেশি মজুত করা হয়েছে,’ বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, ‘আমরা রমজানের কথা চিন্তা করছি। রমজানে কোনো অসুবিধা হবে না। বর্তমান সরকার জনগণের কাছে সুলভ মূল্যে খাদ্য পৌঁছে দেবে।’

Related Articles

Latest Posts