নিউজিল্যান্ডের সিরিজ নির্ধারনী তৃতীয় ওয়ানডের দলে ডাক পেয়েছেন তানজিম হাসান সাকিব। দলে একজনকে নেওয়া হলেও কাউকে বাদ দেওয়া হয়নি। ব্যর্থ হলেও জায়গা ধরে রেখেছেন আফিফ হোসেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করা হয়েছিলো। এই দুই ম্যাচের ফলের উপর নির্ভর করে শেষ ম্যাচের স্কোয়াড দেওয়ার কথা জানিয়েছিলেন নির্বাচকরা। মিরপুরে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা আনার পর ঘোষণা করা হয় তৃতীয় ওয়ানডের দল।
প্রথম ম্যাচে মন্থর ব্যাটিংয়ে সমালোচিত আফিফ দ্বিতীয় ম্যাচের একদশে ছিলেন না। এর আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও ব্যর্থ হন তিনি। তবে এই সিরিজের শেষ ম্যাচেও একাদশে টিকে গেলেন বাঁহাতি ব্যাটার।
আগামী ২৩ এপ্রিল চট্টগ্রামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
বাংলাদেশ স্কোয়াড: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।

