উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ (এসপি) ২৭ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি করেছে সরকার।
আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়েছে।
একটি প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদদাছছেরকে সারদা পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খানকে ঢাকা এসবি কার্যালয়ে বদলি করা হয়েছে।
এছাড়া, হাইওয়ে পুলিশের এসপি রেজাউল করিমকে এপিবিএনে, পিবিআইয়ের এসপি মোহাম্মদ মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশে, এপিবিএনের এসপি দীপক জ্যোতি খীসাকে হাইওয়ে পুলিশে, র্যাবের অতিরিক্ত ডিআইজি মো. ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয় চার জেলার পুলিশ সুপারে রদবদল এসেছে।
এর মধ্যে, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের পুলিশ সুপার করা হয়েছে। গাজীপুরের বর্তমান পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
সিলেট রেঞ্জের কর্মকর্তা মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ার পুলিশ সুপার করা হয়েছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
এদিকে, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে। আর পুলিশ স্টাফ কলেজের কর্মকর্তা সরকার ওমর ফারুককে খুলনার পুলিশ সুপার করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জে বলদি করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি জুলফিকার আলী হায়দারকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।
মেট্রোরেলের পুলিশ সুপার কানিজ হোসেন জাহানকে এপিবিএনে, এসবির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) জেরিন আখতারকে টাঙ্গাইল পিটিসিতে, এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. জাহাঙ্গীর আলমকে নোয়াখালী পিটিসিতে এবং এসবির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ এহ্সান সাত্তারকে খুলনা পিটিসিতে বদলি করা হয়েছে।
এদিকে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. শরফুদ্দীন, এপিবিএনের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. আকতার হোসেন ও সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।
অন্যদিকে, ডিএমপির সহকারী কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবীকে গোয়েন্দা বিভাগে,
সহকারী কমিশনার মো. সাকিবুল আলম ভুইয়াকে কল্যাণ ও ফোর্স বিভাগ থেকে মতিঝিল জোনে, সহকারী কমিশনার ইসমেত জাহানকে কল্যাণ ও ফোর্স বিভাগে এবং সহকারী কমিশনার মো. আশিক মোল্লাকে কল্যাণ ও ফোর্স বিভাগে বদলি করা হয়েছে।

