প্রথমার্ধের শেষদিকে মানু মোরলানেসের গোলে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদ সমতায় ফিরল নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে। এদার মিলিতাওয়ের লক্ষ্যভেদে পাওয়া সুযোগ অবশ্য কাজে লাগাতে পারল না তারা। বরং ম্যাচের একদম শেষদিকে ফের জাল কাঁপিয়ে লস ব্লাঙ্কোদের স্তব্ধ করে দিল দুর্বল মায়োর্কা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে চমক জাগিয়ে লড়াইয়ে ব্যবধান গড়ে দিলেন ভেদাত মুরিকি।
শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হেরেছে রিয়াল। এবারের আসরে নিজেদের সবশেষ ছয় ম্যাচে আলভারো আরবেলোয়ার শিষ্যদের এটি তৃতীয় হার। ওসাসুনা ও গেতাফের কাছে পরাজয়ের পর টানা তিন ম্যাচ জিতেছিল তারা। সেই যাত্রা থামিয়ে দিয়েছে এই ম্যাচের আগে পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলে (১৮ নম্বরে) থাকা মায়োর্কা।
অপ্রত্যাশিত এমন হারে লিগ শিরোপা পুনরুদ্ধারের দৌড়ে বড় ধাক্কা খেয়েছে রিয়াল। পয়েন্ট তালিকার দুইয়ে থাকা দলটির অর্জন ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট। তাদের চেয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ও লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা এগিয়ে আছে ৪ পয়েন্টে। এক ম্যাচ কম খেলে তারা পেয়েছে ৭৩ পয়েন্ট। অন্যদিকে, দারুণ জয়ে ৩০ ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে মায়োর্কা উঠে এসেছে ১৭তম স্থানে।
বিস্তারিত আসছে…

