রাজধানীর কাফরুল থানার সামনে রাখা একটি বাসে আগুন দেওয়া ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কাফরুল থানার ডিউটি অফিসার ও উপপরিদর্শক জহিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
তবে বাসটি কোন কোম্পানিটির ছিল তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওই কর্মকর্তা।
এর আগে শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার কাছে সড়কে তিন থেকে চারটি ককটেল বিস্ফোরণে অন্তত একজন আহত হন। এ ছাড়া, ঢাকার মালিবাগ ও মহাখালীতে পৃথক দুটি ঘটনায় দুর্বৃত্তরা উড়ালসড়ক থেকে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

