দুই দলের ব্যাটারদের আগ্রাসনে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবার একই ম্যাচে দেখা মিলল পাঁচটি সেঞ্চুরির। ওয়েস্ট ইন্ডিজের জন ক্যাম্পবেল, শেই হোপ ও আমির জাঙ্গুর পর ভারতের রোহিত শর্মা ও শুবমান গিল পেলেন তিন অঙ্কের স্বাদ।
বুধবার গুয়াহাটিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে স্বাগতিক ভারত ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৪০৫ রানের বিশাল সংগ্রহ গড়েছে ক্যারিবিয়ানরা। পাহাড়সম লক্ষ্য হলেও জবাব দিতে নেমে জয়ের কক্ষপথেই রয়েছে ভারতীয়রা। এই প্রতিবেদন লেখার সময়, তাদের সংগ্রহ ৩৫ ওভারে ২ উইকেটে ৩৩৯ রান। জয়ের জন্য হাতে ৮ উইকেট নিয়ে তাদের দরকার ৯০ বলে আর ৬৭ রান।
বিস্তারিত আসছে…

