জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা একটি মামলায় রায় যেকোনো দিন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।
আজ সোমবার প্রসিকিউশন ও আসামিপক্ষ উভয়ের যুক্তিতর্ক শেষ হয়। যুক্তিতর্ক শেষ হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী মামলাটিকে ‘রায়ের জন্য অপেক্ষমাণ’ হিসেবে ঘোষণা করেন।
প্রসিকিউশন গত ৪ আগস্ট তাদের সমাপনী যুক্তিতর্ক শুরু করেছিল।
মামলার অন্য আসামিরা হলেন—সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
এই মামলায় প্রসিকিউশন জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এই আটজনের জড়িত থাকার অভিযোগ এনেছে।

