একই সিনেমায় বাঁধন ও নুরসার ফারিয়া

ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘লজ্জা’। সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা এমএইচ খোকন।

No photo description available.

গতকাল মঙ্গলবার চ্যানেল আই কার্যালয়ে সিনেমাটির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

No photo description available.

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

No photo description available.

সিনেমাটির গল্প লিখেছেন আবদুল আজিজ। লজ্জাতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করবেন আজমেরী হক বাঁধন ও নুসরাত ফারিয়া।

No photo description available.

নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সিনেমাটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

Related Articles

Latest Posts