কাতারসহ বিভিন্ন বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের সম্পদ ছেড়ে দিতে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে—এমন প্রতিবেদনের সত্যতা অস্বীকার করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।
সংবাদমাধ্যম আল জাজিরা নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার বরাতে এ তথ্য জানায়।
এর আগে আজ শনিবার বার্তাসংস্থা রয়টার্স এক জ্যেষ্ঠ ইরানি সূত্রের বরাতে জানিয়েছিল, কাতার ও অন্যান্য বিদেশি ব্যাংকে থাকা ইরানের স্থগিত সম্পদ মুক্ত করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র।

