ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি ঝুট গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
আজ শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটে ওই গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জামগড়া ফ্যান্টাসি কিংডমের পাশের এলাকায় একটি ঝুট গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। রাস্তায় অনেক যানজট থাকার কারণে এখনো একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। কিছুক্ষণের মধ্যে হয়তো তারা পৌঁছে যাবেন। তারপর বিস্তারিত জানানো যাবে।

