সাভারের আমিনবাজার এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আমিনবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।
তিনি বলেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। আমিনবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকেই তাদের আটক করেন। তাদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তারা আদাবর থানাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকার ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী।
তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

