বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু অসুস্থ হয়ে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন।
তাকে দেখতে আজ বুধবার হাসপাতালে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রপতি সকাল সাড়ে ৯টায় হাসপাতালে যান এবং মন্ত্রীর স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নেন।
তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। তারা রাষ্ট্রপতিকে মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসা সম্পর্কে অবহিত করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য টুকু গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছেন বলে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।
গত ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হয়ে পরে ১৭ ফেব্রুয়ারি মন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির এই নেতা।

