ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান

জাতিসংঘের অধীন শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেওয়া ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের সরিয়ে দিয়েছে পুলিশ।

আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

এর আগে, দুপুর ২টার দিকে ইনকিলাব মঞ্চের ব্যানারে বিক্ষোভকারীরা পুলিশি ব্যারিকেডের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। হাদি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

পরে ব্যারিকেড অতিক্রম করে সামনে এগোনোর চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সড়ক খালি করতে হস্তক্ষেপ করে পুলিশ।

এসময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

Related Articles

Latest Posts