সংগঠক মোস্তাফা কামাল আর নেই

দেশের ক্রীড়াঙ্গনে এক নীরব প্রস্থান। প্রখ্যাত ক্রীড়া সংগঠক ও ভলিবল কোচ মোস্তাফা কামাল রোববার সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতা, ডিমেনশিয়াসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে প্রায় দুই সপ্তাহ ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মোস্তাফা কামাল স্ত্রী, দুই কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দেশের ক্রীড়া অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সাবেক খেলোয়াড় থেকে কোচে রূপ নেওয়া মোস্তাফা কামাল একসময় বাংলাদেশ জাতীয় ভলিবল দলকে কোচিং করিয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্বও পালন করেছেন। ক্রীড়া সংগঠক হিসেবে তাঁর অবদান ছাড়াও তিনি নিয়মিতভাবে বিভিন্ন ক্রীড়া ইস্যুতে লেখালেখি করতেন, যা ক্রীড়া সমাজে ছিল সমাদৃত।

আজ (রোববার) যোহরের নামাজের পর শান্তিনগার ইস্টার্ন প্লাস মলের মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

 

 

Related Articles

Latest Posts