কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সাধারণ সম্পাদক মামুন

কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি-২০২৬ গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত কমিটিতে ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার লিটন মাহমুদকে সভাপতি ও বিডি নিউজ টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার মামুন খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট প্রশান্ত কুমার কর্মকার কমিটি ঘোষণা করেন।

এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসিব বিন শহিদ উপস্থিত ছিলেন।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার এমরুল হাসান বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিজস্ব প্রতিবেদক আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক নাইমুর রহমান নাবিল, দপ্তর সম্পাদক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন খান রিফাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক কালবেলার নিজস্ব প্রতিবেদক রকি আহমেদ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক স্টার নিউজের নিজস্ব প্রতিবেদক মো. তসলিম হোসেন (রনি)।

এ ছাড়া, বাংলানিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক খাদেমুল ইসলাম ও দৈনিক জনবাণীর সিনিয়র রিপোর্টার আজহারুল ইসলাম সুজনকে কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব দেওয়া হয়েছে।

Related Articles

Latest Posts