শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা যাত্রী ছাড়া অন্যদের প্রবেশ বন্ধ

বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে ২৪ ঘণ্টার জন্য ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রী ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

আজ মঙ্গলবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ বিষয়টি জানান।

তিনি জানান, বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে আগামী ২৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ছাড়া সহযাত্রী বা ভিজিটরদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

Related Articles

Latest Posts