সেমিফাইনালে সুপার ওভারের রোমাঞ্চে ভারত ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ ‘এ’ দল। শিরোপা নির্ধারণী লড়াইয়েও একই নাটকীয় পরিস্থিতির মুখোমুখি হলো তারা। তবে এবার আর শেষ হাসি হাসতে পারলেন না আকবর আলীরা। তাদেরকে হতাশ করে রাইজিং স্টার্স এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান শাহিনস।
রোববার কাতারের দোহায় সুপার ওভারে গড়ানো রুদ্ধশ্বাস ফাইনালে হেরেছে বাংলাদেশ। সুপার ওভারে তারা আগে ব্যাট করে ৬ রান তোলার পর ২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে শিরোপা নিশ্চিত করেছে পাকিস্তান। এর আগে ২০ ওভারের মূল ম্যাচে দুই দলই থামে ১২৫ রানে।
বিস্তারিত আসছে…

