রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছর বয়সী এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে।
আজ সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রামিসা আক্তার আবদুল হান্নানের মেয়ে।
স্থানীয়দের বরাতে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক ডেইলি স্টারকে বলেন, প্রাথমিকভাবে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেলের (৩২) বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। তবে ঘটনার পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি হাসান বাসির বলেন, শিশুটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে। অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

