বিজেপির সাফল্যের প্রশংসা মোদির, ‘কৃতিত্ব কর্মীদের’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্যের প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কর্মীদেরকে ফলাফলের কৃতিত্ব দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আজ সোমবার মোদি একটি পোস্ট করেন বলে জানায় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান।  

ওই পোস্টে তিনি বলেন, অসংখ্য কর্মীর প্রচেষ্টা ও সংগ্রাম ছাড়া দলের এই সাফল্য সম্ভব হতো না। বছরের পর বছর মাঠপর্যায়ে তাদের নিষ্ঠারও প্রশংসা করেন তিনি।

पश्चिम बंगाल में भाजपा की यह रिकॉर्ड जीत हमारे कर्मठ कार्यकर्ताओं के दशकों के अथक प्रयास और संघर्षों का परिणाम है। मैं उन सभी को नमन करता हूं। उन्होंने जमीनी स्तर पर निरंतर कड़ी मेहनत की है और अनेक चुनौतियों का सामना किया है। उन्होंने हमारे विकास के एजेंडे को आगे बढ़ाया है। वे…

— Narendra Modi (@narendramodi) May 4, 2026

মোদি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে! ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তি বিজয়ী হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়লাভ করেছে। আমি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে প্রণাম জানাই।’

এদিকে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও পশ্চিমবঙ্গে বিজেপির সাফল্যকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপির এই ঐতিহাসিক বিজয় আমাদের অসংখ্য কর্মীর ত্যাগ, সংগ্রাম ও আত্মত্যাগের ফল।’

তিনি আরও বলেন, সহিংসতা সহ্য করেও অনেকে দল ছাড়েননি। সেইসব কর্মী ও তাদের পরিবারের ধৈর্যের প্রতিফলন এটি।

बंगाल में भाजपा को मिली यह ऐतिहासिक जीत हमारे असंख्य कार्यकर्ताओं के त्याग, संघर्ष और बलिदान का परिणाम है। यह उन परिवारों के धैर्य की जीत है, जिन्होंने हिंसा सहकर भी भगवा ध्वज नहीं छोड़ा।

भाजपा की शून्य से आज प्रचंड बहुमत तक पहुँचने की इस कठिन यात्रा में जिन कार्यकर्ताओं ने अपने…

— Amit Shah (@AmitShah) May 4, 2026

পোস্টে শাহ আরও দাবি করেন, ‘পশ্চিমবঙ্গের মানুষ অনুপ্রবেশকারী ও তাদের সমর্থকদের এমন শিক্ষা দিয়েছে, যা তোষণনীতির রাজনীতিতে জড়িত দলগুলো কখনো ভুলতে পারবে না।’

তিনি বলেন, ‘যে আশা ও প্রত্যাশা নিয়ে বাংলার মানুষ মোদিজির নেতৃত্বের ওপর আস্থা রেখেছে, তা আমরা অবশ্যই পূরণ করব।’

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৯৩টি আসনের মধ্যে বিজেপি এখন পর্যন্ত ২০৪টি আসনে এগিয়ে রয়েছে। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৮৩টি আসনে।

Related Articles

Latest Posts