‘এটা আমাদেরই গল্প’ নাটকের শেষ পর্ব নিয়ে যা জানা গেলো

দর্শকদের মাঝে আলোচিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। যার পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এখন পর্যন্ত ৪৬টি পর্ব প্রচারিত হয়েছে। এরই মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই পারিবারিক গল্পের নাটকটি।

মূলত পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে নাটকটি।

নাটকটির গল্পে উঠে এসেছে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ। মোট ৫২ পর্বে এই সিরিয়ালের যবনিকাপাত হতে চলেছে। 

নাটকে ফাহাদ চরিত্রে ইরফান সাজ্জাদ ও সামির চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার।

মেহরী চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। সায়রা চরিত্রে আছেন সুনেরাহ বিনতে কামাল।

সিরিজের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়াসহ অনেকেই।

নির্মাতা রাজ জানিয়েছেন, ‘শেষ পর্বটি হবে বিশেষ মেগা এপিসোড। শুরু থেকে প্রতিটি পর্বের দৈর্ঘ্য ছিল ২৫ মিনিট। দর্শকদের অনুরোধ ছিল সময় আরও বাড়ানোর। তবে টেলিভিশন সম্প্রচারের নির্দিষ্ট সময়সীমা ও স্পন্সর-সংশ্লিষ্ট সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। যে আক্ষেপ ছিল, সেটি মেগা এপিসোডের মাধ্যমে পূরণ করার চেষ্টা করা হচ্ছে।’ 

‘শেষ পর্বে দেড় ঘণ্টার বেশি সময় ধরে গল্পের সমাপ্তি দেখানো হবে’, যোগ করেন তিনি। 
 

Related Articles

Latest Posts