খুলনার তেরখাদায় ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

খুলনার তেরখাদায় ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪-৫ জন।

আজ শনিবার সকাল পৌনে আটটার দিকে উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের মধুপুর উত্তরপাড়া বিলে এ ঘটনা ঘটে।  

নিহত নূর আলম (৫৬) তেরখাদা উপজেলার বাসিন্দা ইকরাম শেখের ছেলে।

আহতরা হলেন—হিজমুল্লাহ সোহেল রানা (৪০), নূর শেখ (৫৫), মফিজুর রহমান (৪৫), মুসা শেখ ও আলী হুসাইন। তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

এসপি তাজুল বলেন, ‘শহিদুল ও সাইফুল মোড়ল গ্রুপের মধ্যে ধান কাটাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।’

‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

Related Articles

Latest Posts