ইরান, ফিলিস্তিন ও লেবাননের শিক্ষাবিদদের প্রতি সংহতি জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন ভারতের ৫০ জনের বেশি স্ট্রিং তাত্ত্বিক, যারা পদার্থবিজ্ঞানের অত্যাধুনিক গবেষণায় যুক্ত।
আল জাজিরার প্রতিবেদনে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা সাম্প্রতিক যুদ্ধের ফলে এসব অঞ্চলের শিক্ষাবিদরা ‘চরমভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছেন।
এতে বলা হয়, যুদ্ধ চলাকালে ইরানসহ লেবানন ও ফিলিস্তিনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ইরানের মিনাব শহরের শাজারেহ তাইয়্যেবেহ স্কুলের কথাও উল্লেখ করা হয়।
Statement of solidarity with academics in Iran, Palestine and Lebanon from Indian string theory community. pic.twitter.com/fKE5gTIlgt
— Nirmalya Kajuri (@Kaju_Nut) April 22, 2026
ভারতীয় বিজ্ঞানীরা দাবি করেন, এটি বেসামরিক স্থাপনাগুলোর ওপর বৃহত্তর হামলার অংশ, যার ফলে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, গাজায় ইসরায়েলের পরিচালিত সামরিক অভিযানের ফলে প্রায় সব বিশ্ববিদ্যালয় ও স্কুল ধ্বংস হয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।
এই বিবৃতিতে সই করেছেন বিশ্বখ্যাত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী আশোক সেন ও স্পেন্তা ওয়াদিয়াসহ একাধিক পুরস্কারপ্রাপ্ত ভারতীয় বিজ্ঞানী।

