হরমুজ প্রণালি খুলতে ইরানকে আবারও ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ট্রাম্পের

হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে আবারও ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া ট্রাম্প লিখেছেন, ‘মনে আছে, আমি ইরানকে ১০ দিন সময় দিয়েছিলাম—চুক্তি করতে বা হরমুজ প্রণালি খুলে দিতে।’

তিনি আরও লিখেছেন, ‘সময় ফুরিয়ে আসছে—আর ৪৮ ঘণ্টা।’

নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে ইরানের ওপর ‘নরক নেমে আসবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এর আগে গত ২১ মার্চ হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে প্রথম হুমকি দেন ট্রাম্প।

তিনি বলেন, ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে ‘সম্পূর্ণভাবে ও কোনো হুমকি ছাড়াই’ হরমুজ প্রণালি না খোলে, তাহলে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হবে।

এর দুদিন পরই তিনি সুর কিছুটা নরম করে বলেন, ইরানের সঙ্গে ‘খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা’ চলছে এবং বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা পাঁচদিনের জন্য স্থগিত করা হয়েছে।

এরপর তিনি ২৭ মার্চ আবার বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা ১০ দিনের জন্য স্থগিত করেন এবং ৬ এপ্রিল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেন।

Related Articles

Latest Posts