হামলার পর বিশ্বের শীর্ষ এলএনজি প্লান্টে উৎপাদন বন্ধ করল কাতার

ইরানের হামলার পর রাস লাফান কমপ্লেক্সে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করেছে কাতার এনার্জি।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

বিবৃতি অনুযায়ী, কাতার এনার্জি জানায়, একটি ড্রোন কমপ্লেক্সের বিদ্যুৎকেন্দ্রের পানির ট্যাংককে লক্ষ্য করে হামলা চালায় ইরান। রাস লাফানের একটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেও ড্রোন হামলা চালানো হয়।

বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, ইরান থেকে ছোড়া ড্রোনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হচ্ছে এবং পরে বিস্তারিত জানানো হবে।

নাগরিক, বাসিন্দা ও দর্শনার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে মন্ত্রণালয় বলেছে, নিরাপত্তা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে, গুজব এড়িয়ে চলতে এবং তথ্যের জন্য সরকারি সূত্রের ওপর নির্ভর করতে।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বৃহৎ পরিসরে হামলা চালায়। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ কয়েকজন ইরানি নেতা নিহত হন। সেই প্রেক্ষাপটেই এই ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

Related Articles

Latest Posts