সাভারের হেমায়েতপুরে পোশাক কারখানার সিকিউরিটি বক্সে আগুন

সাভারের হেমায়েতপুরে একেএইস গ্রুপের কারখানার মূল ফটকে সিকিউরিটি বক্সে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

আজ দুপুর ৩টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। একপর্যায়ে তারা একেএইচ গ্রুপের মূল ফটকে সিকিউরিটি বক্সে আগুন দেন।

এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘এখানে একেএইস গ্রুপ ও আশপাশের কারখানার শ্রমিকসহ বহিরাগতরা সড়ক অবরোধ করে। মাস্ক পরে যারা আন্দোলনে অংশ নিয়েছে, তাদের অধিকাংশই বহিরাগত। একপর্যায়ে তারা একেএইস গ্রুপের মূল গেটের সিকিউরিটি বক্সে আগুন দেয়।’

তিনি বলেন, ‘পুলিশ ও কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানো হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।’

বহিরাগত কাউকে আটক করা হয়েছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে কাউকেই আটক করা সম্ভব না। পরিস্থিতি স্বাভাবিক করতে সবাইকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে।’

Related Articles

Latest Posts