ড্রয়ের সম্ভাবনা জিইয়ে রাখল আফগানিস্তান, বাংলাদেশের চাই ৭ উইকেট

বিশাল লক্ষ্য দিয়ে শুরুতেই আফগানিস্তানের দুই উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে এরপর প্রতিরোধ গড়েন রহমত শাহ। তার বিদায়ের পর সেদিকুল্লাহ অতল ও হাসমতুল্লাহ শাহিদী মিলে শেষ দিনে ড্রয়ের সম্ভাবনা জিইয়ে রেখেছেন।

আবুধাবি টেস্টের চতুর্থ দিন শেষে ৪৭৯ রানের লক্ষ্যে ৩ উইকেটে ১৩২ রান করেছে আফগানিস্তান। জেতার জন্য এখনো তাদের চাই ৩৪৭ রান, যা প্রায় অসম্ভবের কাছাকাছি। তবে শেষ দিনে তিন সেশন টিকে থেকে ম্যাচ বাঁচানোর সুযোগ আছে তাদের। আর প্রত্যাশিত জয় তুলে নিতে বাংলাদেশের দরকার ৭ উইকেট।

বিশাল লক্ষ্যে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় আফগানিস্তান। প্রথম ইনিংসে ফিফটি করা আব্দুল মালিক ইবাদতের বল খোঁচা মেরে ক্যাচ দেন লিটনের গ্লাভসে, করেন ৫ বলে ২ রান। তিনে নামা শহিদুল্লাহ কামাল শিকার হন হাসানের। সপ্তম ওভারে তারও একই পরিণতি—ক্যাচ জমা পড়ে কিপারের গ্লাভসে।

২৮ রানে ২ উইকেট হারানোর পর ৮২ রানের জুটি গড়েন সেদিকুল্লাহ ও রহমত। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা রহমত ১৬ রানে জীবন পেয়ে তুলে নেন ফিফটি। পরে ইবাদতের বলে তিনিও ক্যাচ দেন লিটনের হাতে।

এরপর আর কোনো বিপর্যয় হতে দেননি; ২২ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন পার করে মাঠ ছাড়েন আফগান দুই ব্যাটার।

 

Related Articles

Latest Posts