জুলাই অভ্যুত্থান বিরোধী অবস্থানের অভিযোগে ঢাবি অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত

জুলাই অভ্যুত্থান বিরোধী অবস্থানের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগের পর অধ্যাপক জিনাত হুদার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির সুপারিশের ভিত্তিতেই তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অধ্যাপক আলফেছানী আরও জানান, অভিযোগগুলো তদন্তে একটি ট্রাইব্যুনালও গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জিনাত হুদা ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। এর আগে রোকেয়া হলের প্রাধ্যক্ষ ও সিনেটের নির্বাচিত সদস্য ছিলেন। ঢাবি নীল দলের ভারপ্রাপ্ত আহ্বায়কও তিনি।

Related Articles

Latest Posts