শুরুতেই এগিয়ে যাওয়ার পর চার মিনিটের মধ্যে দুই গোল হজম করে পিছিয়ে পড়ল ব্রাজিল। আরেকটি হতাশাজনক ফল তখন হাতছানি দিচ্ছিল কার্লো আনচেলত্তির শিষ্যদের। তবে এবার আর দমে যায়নি সেলেসাওরা। ঘুরে দাঁড়িয়ে দাপুটে জয় তুলে নিল রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রিসবেনের সানকার্প স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিল। চার দিন আগে দুই দলের প্রথম প্রীতি ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে।
প্রথমার্ধে ভ্যান্দারসন ব্রাজিলকে লিড পাইয়ে দেওয়ার পর আলেসান্দ্রো সিরকাতি ও কনর মেটক্যাফের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে সমতা টানেন রাফিনিয়া। এরপর দ্বিতীয়ার্ধে ব্রুনো গিমারায়েস ফের দলকে এগিয়ে দেওয়ার পর পেনাল্টি থেকে ভিনিসিয়ুস জুনিয়র জাল কাঁপালে জয় নিশ্চিত হয় সেলেসাওদের।
বিস্তারিত আসছে…

