বজ্রপাতে পটুয়াখালীর সোনারচরে একজনের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত রফিক মাঝি (৫৫) উপজেলার চরআন্ডা গ্রামের জয়নাল মাঝির ছেলে।

চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বেলাল হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, রফিক মাঝি দীর্ঘদিন ধরে সোনারচরে গরু চরানোর পাশাপাশি প্লাস্টিকের বোতল ও অন্যান্য প্লাস্টিকজাত সামগ্রী সংগ্রহ করে বিক্রি করতেন।

‘আজ সকালে বনের মধ্যে গরু চরাতে দিয়ে নৌকায় ফেরার পথে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়,’ বলেন বেলাল।

Related Articles

Latest Posts