ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ৪ হাজার ১১৮ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় গত দুই দিনে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪ হাজার ১১৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, গত মঙ্গল ও বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ২৪টি বাস, একটি ট্রাক, ৭টি কাভার্ড ভ্যান, ২১টি সিএনজিচালিত অটোরিকশা ও ৮৯টি মোটরসাইকেলসহ মোট ২৪১টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ২৩টি বাস, ৩৩টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ৫৯টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৮৫টি মোটরসাইকেলসহ মোট ৩৬৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৯টি বাস, ২টি ট্রাক, ২৭টি কাভার্ড ভ্যান, ৯২টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৮৪টি মোটরসাইকেলসহ মোট ৪২৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬৪টি বাস, ৫৬টি ট্রাক, ৫৬টি কাভার্ড ভ্যান, ৬৩টি অটোরিকশা ও ১৬২টি মোটরসাইকেলসহ মোট ৫৯২টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২২টি বাস, ৬টি ট্রাক, ১৮টি কাভার্ড ভ্যান, ৭৩টি অটোরিকশা ও ১৬৭টি মোটরসাইকেলসহ মোট ৩৮০টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১৭টি বাস, ২২টি ট্রাক, ৩৪টি কাভার্ড ভ্যান, ৬১টি অটোরিকশা, ২৮৫টি মোটরসাইকেলসহ মোট ৫৫৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৯২টি বাস, ৩৪টি ট্রাক, ৪৫টি কাভার্ড ভ্যান, ১৭০টি অটোরিকশা ও ৩৬০টি মোটরসাইকেলসহ মোট ৯৪৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৭০টি বাস, ৮টি ট্রাক, ২৬টি কাভার্ড ভ্যান, ৭৭টি অটোরিকশা ও ২২৬টি মোটরসাইকেলসহ মোট ৬১২টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানে মোট ৯৫৮টি গাড়ি ডাম্পিং ও ৪০২টি গাড়ি রেকার করা হয়েছে।

 

Related Articles

Latest Posts