নতুন গল্পের খোঁজে রাজীব-সুমন-খসরু

নতুন গল্প ও তরুণ নির্মাতাদের উৎসাহিত করতে শুরু হচ্ছে ‘অ্যাডফা শর্ট ফেস্ট সিজন-১’। অ্যাসেন ও অ্যাডফার যৌথ উদ্যোগের এই আয়োজনে জুরি প্যানেলে থাকছেন নির্মাতা আদনান আল রাজীব, মেজবাউর রহমান সুমন ও চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু।

‘দিস ইস ইউর শট’ ভাবনা নিয়ে আয়োজিত এই উৎসবে অ্যাডফা কমিউনিটির নির্মাতাদের নিজেদের গল্প পর্দায় তুলে ধরার সুযোগ দেওয়া হবে। আর নির্বাচিত পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে মোট ২৫ লাখ টাকার প্রোডাকশন ফান্ড দেবে অ্যাসেন।

প্রতিযোগিতায় ৫ থেকে ১৫ মিনিটের মৌলিক ফিকশন চলচ্চিত্রের আইডিয়া জমা দেওয়া যাবে। ভাষা ও ঘরানার ক্ষেত্রে থাকছে পূর্ণ স্বাধীনতা।

গল্পের মৌলিকতা, নির্মাতার দৃষ্টিভঙ্গি, সিনেমাটিক সম্ভাবনা ও বাস্তবায়নযোগ্যতার ভিত্তিতে প্রকল্প নির্বাচন করবেন জুরিরা।

নির্বাচিত নির্মাতারা অর্থায়নের পাশাপাশি পাবেন অ্যাডফার মেন্টরশিপ ও ডেভেলপমেন্ট সাপোর্ট। এর মাধ্যমে তাদের গল্পকে পূর্ণাঙ্গ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে পর্দায় তুলে আনার সুযোগ তৈরি হবে।

এই প্রতিযোগিতায় আবেদনের শেষ সময় ৩ সেপ্টেম্বর। নির্বাচিত পাঁচটি প্রকল্পের নাম ঘোষণা করা হবে ২৫ সেপ্টেম্বর ২০২৬।

Related Articles

Latest Posts