নরসিংদীতে বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নরসিংদীতে খেলাধুলার সময় বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, আজ শুক্রবার দুপুরে মনোহরদী উপজেলার নোয়াদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, এ ঘটনায় মারা গেছে শিবপুর উপজেলার বৈলাব গ্রামের মাহবুবের ছেলে তৌহিদ (৭) ও মনোহরদী উপজেলার নোয়াদিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে নাদিম (৬)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে দুই শিশু গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তাদের খোঁজাখুঁজির পর স্থানীয়রা পানির ভেতর থেকে তাদের উদ্ধার করে দ্রুত শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

ওসি জাহাঙ্গীর বাদশা বলেন, ‘হাসপাতাল থেকে পরিবার মরদেহ দুটি নিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ করা হয়নি।’

Related Articles

Latest Posts