বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) কাজী সালাউদ্দিনের অধ্যায় শেষ হলেও সাফের নেতৃত্ব ধরে রেখেছেন তিনি। ফের দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক এই তারকা ফুটবলার।
শনিবার ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফের কংগ্রেসে কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়নি সালাউদ্দিনকে। বিনা লড়াইয়ে তিনি টানা পঞ্চমবারের মতো এই আঞ্চলিক ফুটবল সংস্থার শীর্ষ পদে আসীন হয়েছেন।
সালাউদ্দিনের পুনর্নির্বাচিত হওয়ার বিষয়টি দ্য ডেইলি স্টারের কাছে নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ।

