বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, যাচ্ছেন গুলশানে

পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ রোববার দুপুর ২টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশান-১-এ তার ব্যক্তিগত বাসভবন ‘গ্রিন ভিলা’র উদ্দেশে রওনা হন।

বঙ্গভবন সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। ২০২৩ সালে তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

Related Articles

Latest Posts