পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি নিজেই দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত।’

তবে এ বিষয়ে এ মুহূর্তে তার আর তেমন কিছু বলার নেই বলে জানান তিনি।

এদিকে বঙ্গভবনের একাধিক সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগপত্র নিয়ে জাতীয় সংসদের দিকে রওনা হয়েছেন তার প্রতিনিধিরা।

বঙ্গভবনের আরেকটি সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির জন্য সংসদে প্রটোকল গেছে।

এর আগে, সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর সহকারী পরিচালক মো. রাশেদ মিজানের সই করা এক বিবৃতিতে বলা হয়, ‘আজ রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ পরবর্তী এক জরুরি সংবাদ সম্মেলন জাতীয় সংসদের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১)  অনুষ্ঠিত হবে। এতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।’

Related Articles

Latest Posts