ফ্রান্স বনাম মরক্কো: জানা দরকার যেসব পরিসংখ্যান

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি দুই ভিন্ন মহাদেশের দুই পরাশক্তি ফ্রান্স ও মরক্কো। একদিকে ইতিহাস, অভিজ্ঞতা ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকায় সমৃদ্ধ ফ্রান্স; অন্যদিকে সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক উন্নতিতে আফ্রিকান ফুটবলের নতুন মানদণ্ড হয়ে ওঠা মরক্কো।

পরিসংখ্যান ও ব্যক্তিগত মাইলফলকের দিক থেকে এগিয়ে ফরাসিরা। তবে টানা দ্বিতীয় বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়া মরক্কোও প্রস্তুত আরও একটি অঘটন ঘটাতে।

ম্যাচটি ঘিরে নজরকাড়া কিছু তথ্য ও পরিসংখ্যান তুলে ধরা হলো দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য—

•    এখন পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে ফ্রান্স ও মরক্কো। এর মধ্যে চারটিতে জিতেছে ফ্রান্স, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ মরক্কো এখনও ফ্রান্সকে হারাতে পারেনি।

•    বিশ্বকাপে দুই দলের একমাত্র দেখায় ২০২২ আসরের সেমিফাইনালে ২-০ গোলে জিতেছিল ফ্রান্স। সেই ম্যাচেও ফরাসি কোচ ছিলেন দিদিয়ের দেশম। ওই ম্যাচে গোল করেছিলেন থিও হার্নান্দেজ, যিনি এবারও দলে আছেন।

•    বিশ্বকাপের নকআউট পর্বে আফ্রিকার দলের বিপক্ষে ফ্রান্সের শতভাগ জয়ের রেকর্ড। ২০১৪ সালে নাইজেরিয়াকে এবং ২০২২ সালে মরক্কোকে, দুই ম্যাচেই ২-০ গোলে হারিয়েছিল তারা।

•    বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের রেকর্ড ৮ ম্যাচে ৬ জয় ও ২ হার। তাদের একমাত্র দুটি হার এসেছে ১৯৩৮ সালে ইতালি এবং ২০১৪ সালে জার্মানির বিপক্ষে।

•    সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৬ আন্তর্জাতিক ম্যাচের ১৪টিতেই জিতেছে ফ্রান্স (১ ড্র, ১ হার)। আর বিশ্বকাপে শেষ ১৯ ম্যাচে তাদের জয় ১৬টি (২ ড্র, ১ হার)।

•    বিশ্বকাপের নকআউট পর্বে শেষ ২১ ম্যাচের ১৮টিতেই জয় পেয়েছে ফরাসিরা।

•    প্যারাগুয়ের বিপক্ষে কিলিয়ান এমবাপের গোলটি ছিল বিশ্বকাপে ফ্রান্সের ১৫০তম গোল। ব্রাজিল, জার্মানি ও আর্জেন্টিনার পর চতুর্থ দল হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছে ফ্রান্স।

•    বিশ্বকাপে শেষ ছয় ম্যাচে ১০ গোল করেছেন এমবাপে। টুর্নামেন্টে মোট ১৯ ম্যাচে তার গোলসংখ্যা ১৯।

•    আজ খেললে ২৭ বছর ২০১ দিন বয়সে বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ২০ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন এমবাপে। ১৯৮২ সালে পোল্যান্ডের ভ্লাদিস্লাভ ঝমুদার (২৮ বছর ৩৪ দিন) রেকর্ড ভেঙে যাবে। একই সঙ্গে বিশ্বকাপে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ ম্যাচ (২০) খেলার রেকর্ডে উগো লরিসের পাশে নাম লেখাবেন তিনি।

•    বিশ্বকাপে ইউরোপের দলের বিপক্ষে শেষ ৯ ম্যাচে মাত্র ২টিতে হেরেছে মরক্কো (৩ জয়, ৪ ড্র)।

•    বিশ্বকাপে শেষ ১৩ ম্যাচে মরক্কোর হার মাত্র দুটি (৬ জয়, ৫ ড্র)।

•    টানা দুই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠা প্রথম আফ্রিকান দেশ মরক্কো।

•    এটি মরক্কোর ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল। ২০২২ সালে তারা পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার শেষ চারে উঠেছিল।

•    বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করেছে মরক্কো, যা তাদের ইতিহাসে দীর্ঘতম গোল করার ধারাবাহিকতা।

•    এবারের বিশ্বকাপে ইতোমধ্যে ১০ গোল করেছে মরক্কো। সেনেগালের (২০২৬) পর দ্বিতীয় আফ্রিকান দল হিসেবে এক আসরে ১০ বা তার বেশি গোল করার কীর্তি গড়েছে তারা।

•    মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি ২০২১ সাল থেকে পিএসজির খেলোয়াড়। তার ক্লাব সতীর্থ ফ্রান্স দলে আছেন পাঁচজন -ওসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা, ওয়ারেন জায়ির-এমেরি, দেজিরে দুয়ে এবং লুকাস হার্নান্দেজ।

•    মরক্কো দলে আরও চারজন খেলোয়াড় বর্তমানে ফরাসি লিগ ওয়ানের বিভিন্ন ক্লাবে খেলেন -আয়ুব বুয়াদ্দি (লিল), আমিন সবাই (অ্যাঞ্জে), সামির এল মুরাবেত ও গেসিম ইয়াসিন (দুজনই স্ট্রাসবুর্গ)।

Related Articles

Latest Posts