সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানও সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, ‘এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। সৌদি আরবের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। আমরা এই সম্পর্ককে কৌশলগত পর্যায়ে নিয়ে যেতে চাই।’
প্রধানমন্ত্রী কবে নাগাদ সৌদি আরব সফর করতে পারেন–এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সফরের বিষয়টি নির্ধারণ নিয়ে কাজ করতে হবে। তাই এই মুহূর্তে সময় বলা যাচ্ছে না।

