মেসিকে নিয়েই অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির হ্যাটট্রিকে ৩-০ গোলের সেই জয়ের পর অস্ট্রিয়ার বিপক্ষেও একই ছন্দ ধরে রাখতে চাইছেন লিওনেল স্কালোনি। আর সে লক্ষ্যেই বিশ্বচ্যাম্পিয়নদের একাদশে বড় কোনো পরিবর্তন আনেননি আর্জেন্টাইন কোচ।

সোমবার ‘জে’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা করেছে দলটি। সেখানে জায়গা পেয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে যে দলটি মাঠে নেমেছিল, অস্ট্রিয়ার বিপক্ষেও ঠিক সেই দলকেই আস্থা রেখেছেন স্কালোনি।

গোলপোস্টের নিচে থাকছেন এমিলিয়ানো মার্তিনেজ। চারজনের রক্ষণভাগে আছেন নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও ফাকুন্দো মেদিনা। মাঝমাঠে দেখা যাবে রদ্রিগো দে পল, এঞ্জো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্তারকে। আক্রমণভাগে মেসি ও লাউতারো মার্তিনেজেরর সঙ্গে থাকছেন থিয়াগো আলমাদা।

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করা মেসি স্বাভাবিকভাবেই থাকছেন ম্যাচের মূল আকর্ষণে। সেই ম্যাচে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মিরোস্লাভ ক্লোসের ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করতে পারলে এককভাবে সেই রেকর্ডের মালিক হয়ে যাবেন তিনি।

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দে পল, এঞ্জো ফার্নান্দেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্তার; থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজ।

Related Articles

Latest Posts