একের পর এক আক্রমণ করল তুরস্ক, জিতল অস্ট্রেলিয়া

ম্যাচের মাত্র ২৬ শতাংশ সময় বল দখলে রাখতে পারল অস্ট্রেলিয়া। তবে রক্ষণ জমাট রেখে পাল্টা-আক্রমণনির্ভর কৌশল পুরোপুরি কাজে লাগাল তারা। আক্রমণের বন্যা বইয়ে দেওয়া তুরস্ককে স্তব্ধ করে দিয়ে দুর্দান্ত জয় তুলে নিল দলটি।

ভ্যাঙ্কুভারে ‘ডি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে সকারুরা। প্রথমার্ধে নেস্টরি ইরানকুন্ডার লক্ষ্যভেদে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান কনর মেটক্যাফ।

ম্যাচের পরিসংখ্যান থেকে ফুটে ওঠে, হাকান চালহানোগলু-আর্দা গুলারদের নিয়ে গড়া তুরস্ক দাপট দেখালেও নিজেদের কৌশলে সফল হয় অস্ট্রেলিয়া। গোলমুখে তুরস্কের ৩০টি শটের মধ্যে আটটি ছিল লক্ষ্যে। কিন্তু জালের ঠিকানা খুঁজে পায়নি তারা। অন্যদিকে, অস্ট্রেলিয়া গোলমুখে নয়টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে চারটি।

বিস্তারিত আসছে…

Related Articles

Latest Posts