মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করা হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাতলাপুর চেকপোস্টে বিজিবি ও বিএসএ সদস্যদের উপস্থিতিতে বাংলাদেশ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে ভারতীয় পুলিশ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মো. মুজিব আলী (২০) দত্তগ্রাম গ্রামের মো. আজিব আলীর ছেলে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে তিনি নিহত হন ।
ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, মরদেহ গ্রহণের সময় নিহতের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

