ছুটিতে জরুরি মামলা পরিচালনায় ৭২ বিচারক নিয়োগ

দেওয়ানি আদালতের অবকাশকালীন ছুটিতে জরুরি দেওয়ানি ও ফৌজদারি মামলা পরিচালনার জন্য সারা দেশে ৭২ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে (নিম্ন আদালতের বিচারক) ‘ভ্যাকেশন জজ’ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 

আগামী ১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

আজ রোববার রাষ্ট্রপতির নির্দেশক্রমে আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়, সুপ্রিম কোর্টের অনুমতি ও পরামর্শ অনুযায়ী অবকাশকালীন সময়ে জরুরি মামলা গ্রহণ, শুনানি ও নিষ্পত্তির দায়িত্ব পালন করবেন নিয়োগপ্রাপ্ত বিচারকরা।

‘অবকাশকালীন দায়িত্ব পালনকারী বিচারকরা সরকারি যানবাহন ব্যবহার করতে পারবেন ও বিদ্যমান বিধি অনুযায়ী ১৫ দিনের অবকাশ ভাতা পাবেন।’

এতে আরও বলা হয়, নিজ কর্মস্থলের বাইরে অবকাশকালীন দায়িত্বে নিয়োজিত বিচার বিভাগীয় কর্মকর্তারা বিধি অনুযায়ী ভ্রমণ ভাতা ও দৈনিক ভাতা পাবেন।

 

 

Related Articles

Latest Posts