সামাজিক মাধ্যম ব্যবহারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জামায়াতের

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলদের সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, সংগঠন পরিচালনা ও দেশের সংকট মোকাবিলায় জামায়াতকে ভেতরে-বাইরে নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগোতে হচ্ছে, আর এ পরিস্থিতিতে দায়িত্বশীলদের গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালন জরুরি।

নীলফামারীর সৈয়দপুরে রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে জেলা ও মহানগরীর দায়িত্বশীলদের আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

গোলাম পরওয়ার বলেন, নেতৃত্বের গ্রহণযোগ্যতা বাড়াতে হলে আদর্শের চর্চা ও উত্তম আচরণের কোনো বিকল্প নেই। এর পাশাপাশি বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এখানকার যেকোনো ভুল বা দায়িত্বহীন আচরণ সংগঠনের ভাবমূর্তির ওপর প্রভাব ফেলতে পারে। 

Related Articles

Latest Posts