সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, পিটুনি দিয়ে যুবককে পুলিশে সোপর্দ

ঢাকার সাভারে এক গৃহবধূকে একাধিকবার সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

আটক রানা মিয়া পটুয়াখালীর ছোটবিঘা এলাকার বাসিন্দা।

শনিবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গৃহবধূর পরিবার জানায়, প্রতিবেশী রানাসহ তিনজন গত মঙ্গলবার দুপুরে নারীকে ধর্ষণ করে। সেসময় তারা ভিডিও ধারণা করে রাখেন। পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তারা একাধিকবার ধর্ষণ করে। পরে গৃহবধূর পরিবার ও স্থানীয়রা বিষয়টি জানতে পেরে প্রতিবেশী রানাকে গণপিটুনি দেয় ও পুলিশের কাছে সোপর্দ করে।

পরিদর্শক নূর মোহাম্মদ বলেন, ওই গৃহবধূ ও অভিযুক্তকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Related Articles

Latest Posts