শি জিনপিংকে সেপ্টেম্বরে হোয়াইট হাউসে আমন্ত্রণ ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আগামী সেপ্টেম্বরে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বেইজিংয়ে এক ভোজসভায় আজ বৃহস্পতিবার শি জিনপিং ও তার স্ত্রী পেং লিয়ুয়ানকে ট্রাম্প আমন্ত্রণ জানান বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ট্রাম্প বলেন, ‘ম্যাডাম পেং, আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসে আমাদের অতিথি হওয়ার জন্য আপনাদের আমন্ত্রণ জানাতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমরা সেই সফরের অপেক্ষায় রয়েছি।’

ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই আমন্ত্রণকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

একই সভাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীনের অগ্রগতি ও যুক্তরাষ্ট্রকে আবারও মহান করে তোলার লক্ষ্য ‘হাতে হাত রেখে’ এগিয়ে যেতে পারে।

বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক সম্মেলনে যোগ দিতে বেইজিংয়ে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় এক দশকের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর এটি।

Related Articles

Latest Posts