শবনমের জন্মদিনে কালজয়ী পাঁচ প্রেমের গান

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা শবনম। দীর্ঘ অভিনয় জীবনে তিনি শুধু ঢাকার সিনেমাতেই নয়, তৎকালীন পাকিস্তানের চলচ্চিত্রে অভিনয় করেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন। 

দুই দেশ মিলিয়ে ১৮০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

আজ সোমবার (১৭ আগস্ট) এই বরেণ্য অভিনেত্রীর জন্মদিন। ১৯৪৬ সালে জন্ম নেওয়া শবনম আজ ৮০ বছরে পা রাখলেন।

ষাটের দশক থেকে নব্বইয়ের দশকের শেষ পর্যন্ত নিয়মিত অভিনয় করেছেন শবনম। 

তার অভিনীত শেষ সিনেমা ‘আম্মাজান’। তার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমার মধ্যে রয়েছে—‘এ দেশ তোমার আমার’, ‘রাজধানীর বুকে’, ‘হারানো দিন’, ‘চান্দা’, ‘তালাশ’, ‘সন্ধি’, ‘সহধর্মিণী’, ‘শর্ত’এবং ‘জুলি’।

কিংবদন্তি অভিনেত্রী শবনমের জন্মদিনে তার অভিনীত সিনেমা থেকে পাঁচটি কালজয়ী প্রেমের গান নিয়ে এই আয়োজন।

শবনম ও রহমান অভিনীত ‘রাজধানীর বুকে’ সিনেমার গানটি গেয়েছেন তালাত মাহমুদ। গানটির গীতিকার কেজি মোস্তফা।

রাজ্জাক-শবনম অভিনীত ‘নাচের পুতুল’ সিনেমার গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন। গানটি লিখেছেন আহমেদ জামান চৌধুরী। সুরকার রবীন ঘোষ।

শবনম ও রাজ্জাক অভিনীত ‘নাচের পুতুল’ সিনেমার গানটি গেয়েছেন মাহমুদুন্নবী। গানটির গীতিকার কেজি মোস্তফা। গানটির সুরকার হলেন রবীন ঘোষ।

রাজ্জাক-শবনম অভিনীত ‘সন্ধি’ সিনেমার গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন সুবীর নন্দী ও সাবিনা ইয়াসমিন। গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। সুরকার হলেন সত্যসাহা।

শবনম-রহমান অভিনীত ‘হারানো দিন’ সিনেমার গানটি গেয়েছেন ফেরদৌসী রহমান। গানটির গীতিকার কবি আজিজুর রহমান। সুরকার হলেন রবীন ঘোষ।

Related Articles

Latest Posts