র‍্যাব বিলুপ্তি-পুনর্গঠনের দায়িত্ব সরকারের, সংস্থার নিজস্ব সিদ্ধান্তের সুযোগ নেই: মহাপরিচালক

র‍্যাব বিলুপ্তি বা পুনর্গঠনের দায়িত্ব সরকারের এবং এ ক্ষেত্রে এ সংস্থাটির নিজস্ব কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক আহসান হাবীব পলাশ।

আজ রোববার সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

এক প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক বলেন, ‘বিচার প্রক্রিয়ার সঙ্গে যেকোনো বিষয়ে আমাদের সহায়তা চাওয়া হলে আমরা সর্বোচ্চ সহায়তা করব। আমাদের কাছে যেটুকু তথ্য থাকবে তার ভিত্তিতে সহায়তা করব।’

‘আমি চাই ব্যক্তিগতভাবে র‍্যাব পেশাদার, মানবিক ও প্রযুক্তিনির্ভর একটা সংস্থা হিসেবে গড়ে উঠুক। র‍্যাব আগামীতে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবে বলে আমি বিশ্বাস করি,’ বলেন মহাপরিচালক।

র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিষয়ে এক প্রশ্নের জবাবে মহাপরিচালক আহসান হাবীব পলাশ বলেন, ‘বিষয়গুলো অ্যানালাইসিস করলে দেখা যায়, র‍্যাব গঠনের পর থেকে এখন পর্যন্ত কোন সময় কী অপরাধের কারণে এ ঘটনাগুলো ঘটল, তাহলে নিজেরাই বোঝা যায় কাজের ক্ষেত্রে কিছুটা ডেভিয়েশন হয়তো ছিল, কিছুটা হয়তো পদস্খলন ছিল।’

‘আমরা যদি সেই জায়গাগুলো রিপেয়ার করতে পারি, তাহলে আমার মনে হয় স্যাংশন আর থাকবে না। আমরা কাজই হবে আমাদের প্রমাণ,’ যোগ করেন তিনি।

Related Articles

Latest Posts