বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র বর্তমান পরিচালন পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।
এনএসসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।
সংবাদ সম্মেলনে আমিনুল জানান, বিবিসিতে তিন মাস মেয়াদে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি করা হয়েছে। বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা আইসিসিকেও ইমেইলে জানিয়ে এডহক কমিটির নামও পাঠানো হয়েছে।
এডহক কমিটির অন্য সদস্যরা হলেন: রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা।
বিস্তারিত আসছে…

